© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খোকা-আব্বাস-ফালুরাই ক্যাসিনো সংস্কৃতি চালু করেছিলেন: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
খোকা-আব্বাস-ফালুরাই ক্যাসিনো সংস্কৃতি চালু করেছিলেন: তথ্যমন্ত্রী
own-reporter-rajshahi
০৮:৫৪ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০১৯

চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক এবং জুয়ার ব্যবসায়ী হিসেবে পরিচিত যুবলীগ নেতা জি কে শামীমের কাছ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতি মাসে এক কোটি টাকা করে চাঁদা নিতেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি আরও বলেছেন, তারেক রহমান ক্যাসিনোর টাকা থেকেও  ভাগ পেতেন। ক্যাসিনো নিয়ে তারেকের চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখা হবে।

রাজশাহী সার্কিট হাউজে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে  তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এ দেশে বিএনপির সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস ও মোসাদ্দেক হোসেন ফালুরাই ক্যাসিনো সংস্কৃতি চালু করেছিলেন। ক্ষমতার শীর্ষে থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি আরো বলেন, ক্যাসিনো ব্যবসায়ে জড়িত যাদের নাম মিডিয়ায় এসেছে, তাদের অধিকাংশই বিএনপি এবং দলের অঙ্গ সংগঠন থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। আওয়ামী লীগ একটি ক্লিন ও স্বচ্ছ রাজনৈতিক দল।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন