© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ আগস্ট কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

শেয়ার করুন:
৫ আগস্ট কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ এএম | ২১ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

তিনি সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে।

সাতক্ষীরা র‌্যাবের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বুধবার সন্ধ্যায় জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি গত বছর ৫ আগস্ট সন্ধ্যায় গেটের তালা ভেঙে কারাগার থেকে বেরিয়ে যাওয়া পলাতক আসামি।

পরে তার জেল সহচরদের সাথে নিয়ে দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে জেলা কারাগার জ্বালিয়ে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন। এছাড়া কারাগারের জিনিসপত্র লুটপাট করে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার রেজাউল করিম।

এফপি/টিএ 

মন্তব্য করুন