© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় একসাথে ফিরছেন বাহুবলী ও দেবসেনা!

শেয়ার করুন:
পর্দায় একসাথে ফিরছেন বাহুবলী ও দেবসেনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ এএম | ২১ আগস্ট, ২০২৫
আট বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে ‘বাহুবলী’ জুটি প্রভাস ও অনুশকা শেঠিকে। তবে এবার সিনেমার পর্দায় নয়, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি হবেন তাঁরা।

খবরে জানা গেছে, এস. এস. রাজামৌলির মহাকাব্যিক সৃষ্টি ‘বাহুবলী’-র এক দশক পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই বিশেষ সাক্ষাৎকারের। ঠিক কোন ফরম্যাটে হবে অনুষ্ঠানটি, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে কেবল পুনর্মিলনের খবরে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার উঠেছে।

‘বাহুবলী’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ তাঁদের অভিনয় দর্শকের হৃদয়ে অমোচনীয় ছাপ ফেলেছিল। একদিকে শ্বাসরুদ্ধকর যুদ্ধদৃশ্য, অন্যদিকে প্রভাস-অনুশকার মোহময়ী প্রেমকাহিনি—সব মিলিয়ে তাঁদের রসায়ন হয়ে উঠেছিল বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রির এক অনন্য দৃষ্টান্ত।

আসন্ন এই সাক্ষাৎকারে থাকবে স্মৃতিচারণা, অকপট আলাপ আর নস্টালজিয়ায় ভেসে যাওয়ার সুযোগ। ফলে ‘বাহুবলী’ ভক্তদের জন্য এটি হতে চলেছে এক অমূল্য উপহার।

এফপি/ টিএ 

মন্তব্য করুন