© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ২১ আগস্ট, ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘরে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে একটি প্রাইভেটকার। ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেটকারটিতে চারজন ছিলেন।

এ ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন জানিয়ে সফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত দুই জন এবং আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কেএন/এসএন

মন্তব্য করুন