© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

শেয়ার করুন:
খুলনায় বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
own-reporter-khulna
০৫:০৬ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করা হয়েছে খুলনায়।

বুধবার দুপুর ১২টার দিকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত মামলাটি গ্রহণ করেন। গ্রহণের পর খুলনা সদর থানাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত।

এর আগে সোমবার দুদুর বিরুদ্ধে মামলার আবেদন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনারও বিদায় হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন