© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু প্রার্থীদের জন্য পাঁচটি কার্যক্রমে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
ডাকসু প্রার্থীদের জন্য পাঁচটি কার্যক্রমে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ২১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং জমার প্রক্রিয়া শেষ হ

ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং জমার প্রক্রিয়া শেষ হয়েছে ইতোমধ্যেই। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ একই দিন এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বেশকিছু আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের ৪টি কাজ করতে বিশেষভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সেগুলো হলো-

১. প্রার্থীরা স্বতঃপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না।
২. কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না।
৩. আপ্যায়ন করানো যাবে না।
৪. অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না।

উল্লেখিত ৪ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে বলেও বিবেচিত হবে বলে জানানো হয়েছে। যদি কোনো প্রার্থী এসব আচরণবিধি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তার প্রার্থিতা বাতিল করতে পারবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। আর ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ইউটি/টিএ

মন্তব্য করুন