© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে : মুফতি ফয়জুল করীম

শেয়ার করুন:
আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে : মুফতি ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ এএম | ২২ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈ...

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে এবং আগামী নির্বাচন অবশ্যই পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর গির্জা মহল্লায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, শিক্ষা, চরিত্র, দেশ ও দ্বিন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।

ছাত্র সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, সিনিয়র সহসভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, এবং ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির।

এমকে/টিএ

মন্তব্য করুন