© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাখালীতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএনসিসি

শেয়ার করুন:
মহাখালীতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএনসিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ এএম | ২২ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর মহাখালী এলাকার ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় শত

রাজধানীর মহাখালী এলাকার ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মহাখালী টিবি গেট, জাতীয় বক্ষব্যাধি ও ক্যানসার হাসপাতালের প্রবেশ পথে অবৈধ দোকানগুলোর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন।

ডিএনসিসি জানায়, প্রশাসকের মৌখিক নির্দেশনা ও দাখিলকৃত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির অঞ্চল-৩ (মহাখালী) এর আওতাধীন ২০ নং ওয়ার্ডের অন্তর্গত মহাখালী টিবি গেট ও আশপাশ এলাকায় রাস্তা ও ফুটপাথের অবৈধ হকার দোকানপাটগুলো উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ও ক্যানসার হাসপাতালের প্রবেশ পথের অবৈধ দোকানসমূহ উচ্ছেদ করে রাস্তাটি যান চলাচলের জন্য সহজ করা হয়েছে বলেও জানানো হয়।

এমকে/টিএ

মন্তব্য করুন