© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে মিষ্টিমুখ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:
চট্টগ্রামে মিষ্টিমুখ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ এএম | ২২ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় মিষ্টিমুখের কারখানায় অভিযান

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় মিষ্টিমুখের কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, পণ্যের লেবেলিং না থাকা, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ না থাকায় তাদের এত লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।

ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, চকবাজার মিষ্টিমুখের কারখানাটির চারদিকে নোংরা পরিবেশ। তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

এমকে/টিএ

মন্তব্য করুন