ঢাকায় দুপুর পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত
০৯:১২ এএম | ২২ আগস্ট, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল ৭ট থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি ঝরছে।
পিএ/এসএন