© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান, দেখা যাবে গ্যাংস্টার রূপে

শেয়ার করুন:
নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান, দেখা যাবে গ্যাংস্টার রূপে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ২২ আগস্ট, ২০২৫
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আবারও আলোচনায় এলেন নতুন ছবির ঘোষণায়।

শুক্রবার বিকেলে ফেসবুকে একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে তিনি জানালেন, তাঁর নতুন ছবির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার,  এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে।



জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
অন্যদিকে, আসছে সেপ্টেম্বরে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন শাকিব।

সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে তানজিন তিশাকে দেখা যাওয়ার কথা রয়েছে।

ইএ/টিকে

মন্তব্য করুন