© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রিন্সে শাকিবের সঙ্গে থাকছেন তিন নায়িকা

শেয়ার করুন:
প্রিন্সে শাকিবের সঙ্গে থাকছেন তিন নায়িকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ২২ আগস্ট, ২০২৫
আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।’ এই চলচ্চিত্রে শাকিবের সঙ্গে থাকছেন তিনজন নায়িকা। নব্বই দশকে ঢাকা শহরের 'আন্ডার-ওয়ার্ল্ডের' গল্প নিয়ে নির্মাণ হতে যাওয়া এই সিনেমা নিয়ে কৌতুহলের মাত্রা ছিল ব্যাক। আজ প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। সিনেমাটি নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

আবু হায়াত মাহমুদ বলেন, সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্পটি, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে।

সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কোন তিন নায়িকা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

টিকে/

মন্তব্য করুন