© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫৩ বছরে দেশে সুষ্ঠু রাজনীতি হয়নি : চরমোনাই পীর

শেয়ার করুন:
৫৩ বছরে দেশে সুষ্ঠু রাজনীতি হয়নি : চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ২২ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">গত ৫৩ বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারার কোনো রাজনীতি প্রতিষ্ঠিত ...

গত ৫৩ বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারার কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল এ দেশকে সুন্দরভাবে সাজানো। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থন্বেসী মহল ক্ষমতা রয়েছে। তারা পিআর বোঝে না।

শুক্রবার (২২ আগস্ট) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্যে তিনি বলেন, “গত বছর জুলাই-আগস্টে আমাদের ছাত্ররা জীবন দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল দেশকে সুন্দরভাবে সাজানো। কিন্তু আজ ক্ষমতায় রয়েছে স্বার্থন্বেসী মহল, যারা পিআর বোঝে না।”



রেজাউল করিম আরও বলেন, “অনেক দেশ পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলছি—সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত মৌলিক সংস্কার আমরা দেখিনি, বিচারও দৃশ্যমান হয়নি।”

তিনি উল্লেখ করেন, “গত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে খুনি তৈরি হয়েছে, গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে এবং দেশের টাকা পাচার হয়েছে। আমরা এমন নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। আমাদের দায়িত্ব এই দেশের সন্তান হিসেবে ভালো-মন্দ চিন্তা করা।”

রেজাউল করিম বলেন, বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। “সিংহভাগ রাজনৈতিক দলও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যারা চায় না, তারা কি দেশের স্বার্থে, নাকি ব্যক্তিগত বা দলের স্বার্থে এটা আমরা জেনে ফেলেছি। যদি প্রয়োজন হয়, জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেব।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কালো টাকার দৌরাত্ম্য ও পেশি শক্তির তাণ্ডব, দিনের ভোট রাতে, সন্তানদের পঙ্গু করা এবং দেশের টাকা বিদেশে পাচারের মতো পরিস্থিতি আর হতে দেব না। আমরা এই পদ্ধতির নির্বাচন মেনে নেব না, ইনশাআল্লাহ।”

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমদ মানসুর। অনুষ্ঠানে আইএবি-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এসএস/টিকে

মন্তব্য করুন