© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী জামিনে মুক্ত

শেয়ার করুন:
দণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী জামিনে মুক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ২২ আগস্ট, ২০২৫
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৩ সাল থেকে ফারাবী একটানা এ কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। সেসব যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে তাকে মুক্তি দেয়া হয়।

প্রসঙ্গত, লেখক-ব্লগার অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

টিকে/

মন্তব্য করুন