© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু

শেয়ার করুন:
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ২২ আগস্ট, ২০২৫
নিজের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য নিয়ে বিতর্কের জেরে অবশেষে ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

‘অনুশোচনা’ শিরোনামে দেওয়া ওই পোস্টে স্বাধীন খসরু লেখেন, “গতকাল আমার একটি ছোট ভিডিও পোস্টকে ঘিরে নানা আলোচনা সমালোচনা চলছে। এখানে নারী বা পুরুষ নয় আমি সমগ্র মানবজাতিকেই সম্মান করি। কাউকে আঘাত বা অপমান করার বিন্দুমাত্র উদ্দেশ্য আমার ছিল না। ভিডিওটিতে যা বলেছি, তা ছিল কেবল কয়েক দিনের কিছু ঘটনার প্রেক্ষিতে আমার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।”



তিনি আরও লেখেন, “আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ ও মানবতার জয় হোক।”

মন্তব্য করুন