© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শেয়ার করুন:
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ এএম | ২৩ আগস্ট, ২০২৫
ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখার জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) এসআই শাহিন ভূঁইয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) তাকে আদালত থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, এসআই শাহিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় তাকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

৩২ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসআই শাহিন ভূঁইয়া তার কার্যালয়ে বসে একজন আইনজীবীর কাছ থেকে টাকা নিচ্ছেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে। আইনজীবী তার মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে দিলে শাহিন ভূঁইয়া সেগুলো গুনে নিজের কাছে রাখেন।

কেএন/টিএ

মন্তব্য করুন