© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় দুই দিনে ৩৭০৫ ট্রাফিক মামলা

শেয়ার করুন:
ঢাকায় দুই দিনে ৩৭০৫ ট্রাফিক মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ২৩ আগস্ট, ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ৬১০টি গাড়ি ডাম্পিং ও ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (২১ আগস্ট ও ২২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এফপি/ টিকে

মন্তব্য করুন