© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সুখে-দু:খে সবসময় মানুষের পাশে আছি’

শেয়ার করুন:
‘সুখে-দু:খে সবসময় মানুষের পাশে আছি’
own-reporter-noakhali
০৫:০৬ পিএম | ২২ ডিসেম্বর, ২০১৮

সারাদেশে আজ নৌকার জয়গান, দেশের সাধারন মানুষ থেকে শুরু করে ধানের শীষের কর্মীরাও আজ নৌকার যাত্রী হচ্ছে বলে মন্তব্য  করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার জনতা বাজারের চরমণ্ডলিয়া এলাকায় নৌকার প্রচারনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগ সরকারের সময় বাংলাদেশের চিত্র পাল্টে গিয়েছে। আজ সারাদেশের ঘরে ঘরে বিদুৎ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার করা হয়েছে। মানুষের হাতে হাতে পৌঁছে গেছে মোবাইল। আওয়ামী লীগ সরকার তার কথা রেখেছে।

‍এসময় তিনি বলেন, আমি মানুষের পাশে সুখে-দুখে সব সময় আছি। আজ যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোন রাস্তা ঘাট ছিলনা। আমরা এখানে রাস্তা ঘাট করেছি। 

এসময় নৌকা মার্কায় জনগনকে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, আজ সারাদেশে ধানের শীষের সমর্থকরা নৌকার যাত্রী হচ্ছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন