© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হুইপ সামশুলের ছেলের অস্ত্র মহড়ার ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
হুইপ সামশুলের ছেলের অস্ত্র মহড়ার ভিডিও ভাইরাল
own-reporter
০৭:২৭ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ বিষয়ক উপ-কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুনের অস্ত্র মহড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সামরিক মহড়ার মতোই হুইপপুত্র শারুন এ কে ৪৭ রাইফেল থেকে গুলি বর্ষণ করছেন।

বিভিন্ন ক্লাবে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন হুইপ সামশুল। তার ছেলে শারুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীকে টেলিফোনে অশ্লীল ভাষায় কথা বলেছেন। মুঠোফোনের সেই অডিও ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই এই ভিডিওটি ভাইরাল হলো।

ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো স্থানে এই অস্ত্র মহড়া দেন হুইপপুত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উল্লেখ করেছেন, ‘যুদ্ধক্ষেত্রের মহড়ার মত ভিডিও ফুটেজই প্রমাণ করে এ সমাজে কতটা লাগামহীন এই হুইপপুত্র!’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন