© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসিতে এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল

শেয়ার করুন:
ইসিতে এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ২৪ আগস্ট, ২০২৫

<div>সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফ

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা গ্রুপের সদস্যদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ-র হট্টগোলের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুই পক্ষই উত্তেজিত হয়ে পড়ে। এসময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। আর অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন-বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা।
উল্লেখ্য, শুনানির প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করছে ইসি। বুধবার পর্যন্ত শুনানি চলবে।

ইএ/টিকে

মন্তব্য করুন