© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহাম্মদপুরসহ ডিএমপির ৩ থানার ওসি বদলি

শেয়ার করুন:
মোহাম্মদপুরসহ ডিএমপির ৩ থানার ওসি বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ২৪ আগস্ট, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগ, শাহ আলি থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিএমপির পরিবহন বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. গোলাম আজমকে শাহ আলি থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন