© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুতুল দাহ

শেয়ার করুন:
ঢাবিতে ফজলুর রহমানের কুশপুতুল দাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের করা জুলাই অভ্যুত্থানবিষয়ক ‘অবমাননাকর বক্তব্যের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান গতকাল শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন। তিনি আমাদের রাজাকার বলেছেন, অভ্যুত্থানকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করেছেন। যারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, তাদের আমরা সহযোগী মনে করি না।

তিনি আরও বলেন, ফজলুর রহমান শুধু গতকালই নয়, এর আগেও এমন মন্তব্য করেছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি। শেখ হাসিনার মতো বিএনপিও যদি আমাদের রাজাকারের বাচ্চা ভাবে, তাহলে আবিদুল ইসলাম ও হামিমকে প্রমাণ করতে হবে তারা কালো শক্তি নাকি জুলাইপন্থি শক্তি।

আরেক বক্তা বলেন, অনেকদিন ধরেই মানসিকভাবে বিকারগ্রস্ত ফজলুর রহমান মনোযোগ আকর্ষণের জন্য উল্টোপাল্টা কথা বলছেন। তার পরিবার চাইলে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আমরা কামনা করি, তিনি দেশে ফিরে এসে দেশের হাল ধরুন এবং এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

এসএন 

মন্তব্য করুন