© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

শেয়ার করুন:
আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ২৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (২৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁঁইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন