বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারে উভয় দেশ ইতিবাচক: জাম কামাল খান

বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক জোরদারে উভয় দেশ ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

সভায় জাম কামাল খান বলেন, ব্যবসায়ীদের আগ্রহ কাজে লাগিয়ে পর্যটন, সংস্কৃতি, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও আইসিটি খাতে বাণিজ্য বাড়ানো সম্ভব। চট্টগ্রাম ভ্রমণের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাহাজ নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা পাকিস্তানের জন্য সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হতে পারে। এ ছাড়া নির্মাণ সামগ্রী আমদানির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান পর্যায়ক্রমে খাতভিত্তিক ব্যবসায়ী ডেলিগেশন বাংলাদেশে পাঠাবে। একইসঙ্গে ত্রিপক্ষীয় বাণিজ্যের দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করলে আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজার ধরার সুযোগ তৈরি হবে।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাণিজ্য ঘাটতি থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, এফটিএ গবেষণা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, এমএসএমই, স্টার্টআপ ইকোসিস্টেম, ফিনটেক, টেক্সটাইল, পাট ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, ব্যক্তি ও ব্যবসায়ী পর্যায়ে সম্পর্ক জোরদার করা এখন সময়ের দাবি। এজন্য আমদানি–রপ্তানি বাড়াতে ডেলিগেশন বিনিময় ও ভিসা সহজীকরণ জরুরি।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, নিয়াজ আলী চিশতী, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি প্রমুখ। বক্তারা বাংলাদেশ–পাকিস্তান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), চা ও পাটপণ্য আমদানির ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, আবুল হোসেন, আবু হোসেন ভুঁইয়া (রানু), এফবিসিসিআই ইন্টারন্যাশনাল উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এটাসে জেইন আজিজসহ অন্যান্যরা।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026