মোহাম্মদপুর থানার ওসির বদলিতে থানার সামনে স্থানীয়দের মিষ্টি বিতরণ

রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানের বদলির খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে আনন্দ প্রকাশে মিষ্টি বিতরণ করেছেন কয়েকজন স্থানীয়রা।

রোববার (২৪ আগস্ট) বিকেলে তারা এ মিষ্টি বিতরণ করেন। এ সময় স্থানীরা ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে, গত রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তার বদলি করা হয়।

বদলির আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। উল্লেখ্য, গত ২৫ জুলাই ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে স্থানীয়রা মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, ওসি আলী ইফতেখার হাসান দায়িত্বে অবহেলা, চাঁদাবাজি, চোরচক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত করেছেন। এ ছাড়া ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ নানা অনিয়মের অভিযোগে তার অপসারণ দাবি করে কয়েক দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জানা যায়, মোহাম্মদপুর টাউন হল এলাকার জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে পাল্টা মানববন্ধন করানো হয়েছিল।

গত ২৪ জুলাই রাতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের শিকার হওয়ার পর আইনি সহায়তা চাইতে গিয়ে ওসির অসদাচরণ ও পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দেন আহমাদ ওয়াদুদ নামে এক ব্যক্তি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার এক এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026