নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে।

সেই লক্ষ্যে নগরবাসীর বিশেষ করে নগরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে পাঁচটি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএনসিসি।

রোববার (২৪ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরবাসীর মৌলিক অধিকার। এ সেবার কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানের সভাপতি ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী নগর স্বাস্থ্যসেবার দায়িত্ব ঐতিহাসিক ও আইনগতভাবে সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত। ডিএনসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এডিবি অর্থায়নে বাস্তবায়িত আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ডিএনসিসি নগর মাতৃসদন ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিল। প্রকল্পটির মেয়াদ ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হলেও ১ জুলাই থেকে ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও অধিগম্য, মানসম্মত, ন্যায্য ও টেকসই করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অংশীদার বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় মগবাজার এলাকায় নারী মৈত্রীর দুটি ইউনিট, মোহাম্মদপুর এলাকায় নারী মৈত্রী, মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহসানিয়া মিশন, বর্ধিত পল্লবীতে বাপসা, উত্তরা এলাকায় ইউটিপিএস এবং সাতারকুল এলাকায় পিএসটিসি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে মগবাজার এলাকার ছয়টি সিআরএইচসিসির মধ্যে চারটি ডিএনসিসির নিজস্ব ভবনে পরিচালিত হবে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026