© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার

শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ এএম | ২৫ আগস্ট, ২০২৫
ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৪ আগস্ট) দুপুরে কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু।

স্থানীয়রা জানান, সজীব আহমেদ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের প্রচার-প্রচারণায় সরব ছিলেন।

তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে। তবে প্রত্যেকবার তিনি গ্রেপ্তারের হাত থেকে বেরিয়ে যান। অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি।

কেএন/টিকে



মন্তব্য করুন