ঘুষ কেলেঙ্কারিতে চার্জশিটে নয়-ছয়, এসআইয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নোয়াখালীর সুধারাম মডেল থানার একটি পর্নোগ্রাফি মামলায় টাকার বিনিময়ে প্রকৃত আসামিদের বাদ দিয়ে চার্জশিটে নয়-ছয় করার অভিযোগ উঠেছে উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম পান্নুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে আসামিদের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, মামলার বাদী শিক্ষক মামুন অর রশিদ আদালতে চার্জশিট নাকচ করে নারাজি আবেদন করেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম পান্নুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উত্থাপন করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন ওই এসআইকে আদালতে হাজির হতে তলব করলেও তিনি উপস্থিত হননি। পরে ঘুষ লেনদেনের বিষয়ে তদন্তের নির্দেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ মে হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ বাদী হয়ে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা তার ও তার শিক্ষিকা স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন।

প্রথম মামলায় আসামি করা হয় হাতিয়া উপজেলা প্রকৌশলী শরীফুল ইসলাম, তার স্ত্রী ও শিক্ষক জিন্নাত আরা বেগম, প্রধান শিক্ষক আমির হোসেন, প্রধান শিক্ষক নুর উদ্দিন তানবীর, শিক্ষক হাসান উদ্দিন বিপ্লব এবং সদর উপজেলার প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে। পরবর্তীতে আরও সাতজনকে মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করেন বাদী।

কিন্তু চলতি বছরের ২৬ মার্চ এসআই রেজাউল করিম পান্নু চার্জশিটে ১২ জনকে বাদ দিয়ে শুধু প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
মামলার বাদী শিক্ষক মামুন অর রশিদ অভিযোগ করে বলেন, আসামি শরীফুল ইসলাম ও তার স্ত্রী জিন্নাত আরা বেগম চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার জন্য গত ১৩ ফেব্রুয়ারি বিকাশে এসআই রেজাউল করিমকে ৫ হাজার টাকা পাঠান। এছাড়া কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ মেসেজ এবং অন্যান্য মাধ্যমে আরও কয়েক লাখ টাকা ঘুষ গ্রহণের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে এসআই রেজাউল করিম ও ওসি মো. কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। প্রমাণ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026