© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

শেয়ার করুন:
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন
own-reporter-barisal
০৮:২১ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের অশ্বিনী কুমার হল চত্বরে শনিবার ১১টায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন তারা।

জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি প্রমুখ।

এরপরই একই দাবিতে অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

দলের বরিশাল মহানগর সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু প্রমুখ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন