কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার দেয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেয়া হবে। কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতোটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

তিনি বলেন, প্রচুর নিয়োগ হচ্ছে এখন। নিয়োগ বাণিজ্য হলে সে খবরও জানানোর আহ্বান। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।
জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারে বসার পর অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টা কেউ দুর্নীতি করলেও সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ।

উপদেষ্টা বলেন, ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করবো। বিজিবি-বিএসএফের মধ্যেও যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবো।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026