© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একযোগে ২৩০ বিচারককে বদলি

শেয়ার করুন:
একযোগে ২৩০ বিচারককে বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ২৫ আগস্ট, ২০২৫
দেশজুড়ে একযোগে ২৩০ জন বিচারককে বদলি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে ৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বদলির মধ্যে রয়েছে, জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সমপর্যায়ের ৯৬ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এসএন 

মন্তব্য করুন