© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের সময় কর্মচারী আটক

শেয়ার করুন:
যশোরে গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের সময় কর্মচারী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ২৫ আগস্ট, ২০২৫

<div><div><div><div><div><div style="text-align: justify; ">যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় এক ক...

যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় এক কর্মচারীকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে তাকে আটক করেন কারা কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

আটক ব্যক্তির নাম আব্দুস শুকুর। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।
কারাগার সূত্রে জানা যায়, আব্দুস শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে আজও তিনি কারাগারে প্রবেশ করছিলেন।

প্রবেশপথে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময় শুকুরের শার্টের ভেতর, বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর গাঁজা বহনের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ‘ঘটনার পরপরই আমরা প্রাথমিক তদন্ত করি। তিনি কারাগারের ভেতর গাঁজা নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি কারা অধিদপ্তরে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসএস/এসএন

মন্তব্য করুন