নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ১৯ কোটি টাকার সম্পদের মামলা

প্রায় ১৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি করেছেন।
দুদকের জনসংযোগ দপ্তর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহারে বলা হয়, আসামি নুরুল ইসলাম ১৮ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেছেন এবং নিজ ভোগদখলে রেখেছেন। দুদকের অনুসন্ধানে আসামি নুরুল ইসলাম নিজ নামে গুলশান আবাসিক এলাকায় সার্কেল-২, রোড নং-৪৪, ব্লক-সিডব্লিউএন (বি), বাড়ি নং-১৯ এর অর্ধেক অংশ, পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে সাতটি প্লটসহ অর্জিত স্থাবর সম্পদের মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকা পাওয়া যায়।

এ ছাড়া নোমান গ্রুপের চেয়ারম্যানের নামে ডাচ-বাংলা ব্যাংকে শেয়ার মূল্য ৮ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা এবং নোমান গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৫০০ টাকাসহ অস্থাবর সম্পদের মূল্য ৩৮ কোটি ৮১ লাখ ৫ হাজার ৯৬৯ টাকা পাওয়া যায়। অর্থাৎ স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৬২ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৪৬৮ টাকা পাওয়া যায়।

২০১৬-১৭ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার মোট গ্রহণযোগ্য নিট সম্পদ ৬২ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৪৬৮ টাকা এবং এর মধ্যে বৈধ উৎসের পরিমাণ ৪৩ কোটি ২০ লাখ ৭৯ হাজার ৪৬৮ টাকা। বাকি ১৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026