© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

শেয়ার করুন:
শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ পিএম | ২৮ আগস্ট, ২০২৫
শেরপুরে নালিতাবাড়ীতে নগদ ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা মিয়া (৪২) নামের একজন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় নালিতাবাড়ী থানা পুলিশ। 

গ্রেপ্তার শাহাজাদা জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন ব্যতীত চোরাচালানের মাধ্যমে ভারতীয় রুপির হুন্ডি ব্যবসা করে আসছিলেন শাহজাদা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকেলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫৪ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘শাহাজাদা নামের এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, শাহাজাদার বিরুদ্ধে একই অপরাধে ২০২৩ সালের ১ মে দায়ের করা আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ইউটি/টিএ


মন্তব্য করুন