© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদক কর্মকর্তা শরীফের চাকরি ফেরত নিয়ে নতুন শঙ্কা

শেয়ার করুন:
দুদক কর্মকর্তা শরীফের চাকরি ফেরত নিয়ে নতুন শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ৩০ আগস্ট, ২০২৫
আওয়ামী লীগ সরকারের আমলে উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহাল করতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে তার চাকরি ফেরতের প্রক্রিয়া আটকে গেছে।

শনিবার (৩০ আগস্ট) শরীফের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আবেদনটি চলতি সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে।

এদিকে, শরীফ উদ্দিনকে চাকরি ফেরতের নির্দেশনা দিয়ে হাইকোর্ট দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ১৯ পাতার এ রায় প্রকাশ করা হয়।

এর আগে শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে গত ৯ জুলাই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছিল।

শরীফ উদ্দিনকে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর ওই বছরের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

এফপি/ টিকে

মন্তব্য করুন