© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একযোগে বদলি টঙ্গীর দুই থানার ওসি

শেয়ার করুন:
একযোগে বদলি টঙ্গীর দুই থানার ওসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ পিএম | ৩১ আগস্ট, ২০২৫
পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ কমিশনার মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে সিলেট রেঞ্জে ও টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের বদলি হয়।

তবে হঠাৎ টঙ্গীর দুই থানার ওসিকে একযোগে কেন বদলি করা হলো, এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

ইউটি/টিএ

মন্তব্য করুন