মিথিলার সঙ্গে আবার সংসার পাতার খবরে যা বললেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিছুদিন আগে তার সঙ্গে মিথিলার একটি ছবি নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, সাবেক স্ত্রীকে নিয়ে নাকি তিনি নতুন করে সংসার শুরু করতে চলেছেন।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আরও দেখা যায়, তারা দুজনই নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন। ডিভোর্সের পর তাদের এমন ছবি দেখে মিডিয়া পাড়া এখন সরগরম তাদের সংসার পাতার খবরে।

তবে এমন খবরের সত্যতা কতটুকু? এমন প্রশ্নের জবাবে সংগীতশিল্পী তাহসান বলেন, এই খবরের কোনো ভিত্তি নেই। এটা শুধুই গুঞ্জন। এরকম কোনো কিছুই ঘটেনি, ঘটবেও না। আমি ও মিথিলা শুরু থেকেই হেলদি কো-পেরেন্টিংয়ে মনোযোগী ছিলাম। এর জন্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি। আমাদের মধ্যে সেটাই রয়েছে। এর বেশি কিছুই না।

তিনি আরও বলেন, এটা সত্য আমরা দুজনই আমাদের মেয়েকে নিয়ে ঘুরতে যুক্তরাষ্ট্রে গিয়েছি। কিন্তু দেখা গেছে, আমি আমার মেয়েকে নিয়ে ফ্লোরিডার ডিজনিল্যান্ডে ছিলাম, আর সে ছিল নিউ ইয়র্কে। এমন করেই সফরটা গেছে আমাদের। তবে মেয়ের সঙ্গে খুব সুন্দর লম্বা সময় পার করেছি। এটা আমার জন্য অনেক উপভোগ্য ছিল। ভালো একটা সময় কাটিয়ে এবার কাজে মনোযোগী হতে পারবো।

ক্যারিয়ারের শুরুতে বেশ ভিন্নধর্মী কিছু জনপ্রিয় গান উপহার দেন তাহসান। এরপর নিজের একক অ্যালবামগুলোর মাধ্যমে অন্যরকম একটি ধারা তৈরি করেন এই শিল্পী। গানের পাশাপাশি তখন থেকেই অভিনয়ও করতেন তিনি।

গত কয়েক বছর ধরে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন তাহসান। এরপর থেকে গান ও অভিনয় দুই জায়গাতেই যারপরনাই ব্যস্ত সময় পার করছেন এ তারকা।

কিছুদিন আগে সিনেমার নায়ক হিসেবেও অভিষেক হয়েছে তাহসানের। সম্প্রতি মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ চলচ্চিত্রে নায়ক হিসেবে দেখা গেছে তাকে। এতে তার বিপরীতে নায়িকা চরিত্রে ছিলেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026