© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন চরিত্রে আসছেন প্রভা, বাদ পড়লেন দীঘি

শেয়ার করুন:
নতুন চরিত্রে আসছেন প্রভা, বাদ পড়লেন দীঘি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৫
আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন আলোচিত এই অভিনেত্রী । কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

এরত আগেআলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দীঘি নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে।

কেন বাদ পড়লেন জানতে দীঘিকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। তবে ছবির পরিচালক সাদেক সিদ্দিকী তার ছবি থেকে বাদ পড়ার কারণ হিসেবে বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’



তবে দীঘির বাদ পড়াকে কেউ কেউ অপেশাদার আচরণ বললেও নির্মাতা নাকচ করে দিলেন। ‘দেনা পাওনা’র পরিচালক স্পষ্ট করে বলেন, ‘ দীঘি আমার সঙ্গে অপেশাদার কোনো আচরণ করেনি। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।’

সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিটি তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে। প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।

এসএস/টিকে

মন্তব্য করুন