© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ, সহকারী কর কমিশনার জান্নাতুল বরখাস্ত

শেয়ার করুন:
৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ, সহকারী কর কমিশনার জান্নাতুল বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৫
৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে আয়কর নথির তথ্য পাচারের অভিযোগে কর অঞ্চল-৫'র সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকা গ্রহণের মাধ্যমে কর অঞ্চল-৫ এর মনোনিত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড (পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্যান্য ডকুমেন্টসমূহ) হস্তান্তর করেছেন। তাই তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হলো।

তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউটি/টিএ


মন্তব্য করুন