© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান বরখাস্ত

শেয়ার করুন:
পুলিশের কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ রাজীবুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-পুলিশ কমিশনার শেখ রাজীবুল হাসানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। শেখ রাজীবুল হাসানকে সরকারি চাকরি আইন মোতাবেক ২৫ আগস্ট থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।


ইউটি/টিএ


মন্তব্য করুন