আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড জিতল ছয় শিক্ষার্থী

‘আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড ২.০’ এ ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাশ ফ্লো, মার্জিন লোন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে জুনিয়র ও সিনিয়র শ্রেণিতে ৬ শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আর্থিক খাতের নানা প্রশ্নের উত্তর দিয়ে গালা ইভেন্টে জুনিয়র ও সিনিয়র শ্রেণিতে তারা বিজয়ী হয়।

দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠান আয়োজন করা হয় আর এতে সহায়তায় ছিল রবি-টেন মিনিট স্কুল। অংশ নেওয়া ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থীর মধ্য থেকে ১০০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় আজকের গালা ইভেন্ট। ১ম বার এ আয়োজনে অংশ নিয়েছিল ২০ হাজার শিক্ষার্থী।

জুনিয়র শ্রেণিতে অংশ নেয় ১৪ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা। সিনিয়র শ্রেণিতে অংশ নেন ১৯ থেকে ২৪ বছরের শিক্ষার্থীরা।

জুনিয়র শ্রেণিতে ১ম হয়েছেন নটরডেম কলেজের মেহেদি হাসান, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের আরিফুল হাসান ও ৩য় স্থান অর্জন করেছেন সিলেটের ইমতিয়াজ আহমেদ।

সিনিয়র শ্রেণিতে ১ম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ মিয়া ও দ্বিতীয় স্থান অর্জন করেন একই বিশ্ববিদ্যালয়ের শহীদুল আলম ও তৃতীয় হয়েছেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রিতম আজরা হাসান।

জুনিয়র শ্রেণিতে বিজয়ীরা ক্রেস্ট, সার্টিফিকেটসহ পেয়েছেন ল্যাপটপ ও স্মার্টফোন। সিনিয়র শ্রেণিতে বিজয়ীরা পেয়েছেন বালি ভ্রমণের সুযোগ।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026