© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নকল গহনা প্রমাণ করলেই ১০ লাখ টাকা পুরস্কার

শেয়ার করুন:
নকল গহনা প্রমাণ করলেই ১০ লাখ টাকা পুরস্কার
own-reporter
০৮:০২ পিএম | ০৬ জানুয়ারি, ২০২০

দোকানে ক্রেতা ভিড়াতে নানা রকম ছাড় বা লোভনীয় অফার দেয় বিক্রেতারা। কিন্তু পুরস্কার ঘোষণার ঘটনা একেবারেই বিরল। কিন্তু এমনটিই হতে চলেছে। সেটাও আবার অন্য কোথাও নয়, বাংলাদেশেই। দেশের জুয়েলারি জগতে জনপ্রিয় ব্র্যান্ডের নাম ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’। ক্রেতার হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি পণ্য তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠানটি।

জানা গেছে, এক্সক্লুসিভ ডিজাইনের গহনা বিক্রির পাশাপাশি ডায়মন্ড ওয়ার্ল্ডের রয়েছে বিক্রয়ত্তোর সেবা। এ প্রতিষ্ঠানটির বাংলাদেশে ২২টি শোরুম রয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ড গহনার মান শতভাগ নিশ্চয়তা দিয়ে বিক্রয় করে থাকে। প্রতি ৩ মাস পর পর বিদেশি টিম দ্বারা গহনার মান নিশ্চিত করা হয়।

সম্প্রতি ডায়মন্ড ওয়ার্ল্ড ঘোষণা করেছে, কোনো ব্যক্তি যদি ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনা, পৃথিবীর যে কোনো দেশে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নকল প্রমাণ করতে পারে। তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দিবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছেন, গ্রাহকদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় তারা এগিয়ে যেতে চায়।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন