বিনা খরচে বাংলাদেশী শ্রমিক নেবে মালয়েশিয়া!

বিনা খরচে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান। সম্প্রতি তিনি বলেছেন, নেপালের কর্মী যেভাবে নিয়োগ দেয়া হয়, ঠিক সেভাবেই মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেয়া হবে।

ব্যয় ও স্বচ্ছতা ব্যবস্থার সমাধান না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে না বলে গত রোববার (৫ জানুয়ারি) জানিয়েছিলেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান হোসেন। বাংলাদেশী মন্ত্রীর এই বক্তব্যের পর মালয়েশিয়ান মানবসম্পদ মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) মালয়েশিয়াকিনি নামক দৈনিক পত্রিকায় এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ‘শূন্য-ব্যয়ে’ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে অবৈধ অভিবাসীদের বৈধ হতে সুযোগ সৃষ্টি করে মালয়শিয়া সরকার। ২০১৮ সালের ৩০ আগস্ট সেই সুযোগের মেয়াদ শেষ হয়। এ সময়ের মধ্যে বহু বাংলাদেশী বৈধ হন। তবে বৈধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশী নিবন্ধিত হয়েও প্রতারণার শিকার হয়েছেন বলেও জানা গেছে।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on:

সর্বশেষ

img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026