শীতে সবজি বাজারে অস্বস্তি

চলছে শীত মৌসুম। ওই মৌসুমে বাজারগুলোতে সবজিতে ভরপুর থাকে। অন্যান্য বছরের মত এবারও বাজারগুলোতে সবজিতে ভরপুর রয়েছে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার সবজিগুলো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা রয়েছেন অস্বস্তিতে। শুক্রবার রাজধানীর বিভিন্ন সবজি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, নতুন আলু প্রতি কেজি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, ছোট পিস বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা, কেজি ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গার ঝাঝটাও বেশি, ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা অন্য বারের তুলানায় ৫ থেকে ৬টাকা করে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মানিকগঞ্জ থেকে নিয়ে আসা শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। অন্য শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহের ন্যায় প্রকার ও মানভেদে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৫০ টাকা কেজি। কাঁচা টমেটোর দাম কমে ২০ টাকা হলেও এখনো দামে বেশি পাকা টমেটো। ৩৫ টাকার নিচে মিলছে না পাকা টমেটো, ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা পিস, বাধা কপি ১০ থেকে ২৫ টাকা, কাঁচা কলার হালি ২৫ থেকে ৩০ টাকা। এর বাইরে কাঁচা পেপে ২০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৪০ কেজিতে বিক্রি হচ্ছে। শালগমে দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। গত সপ্তাহে ছিল ১৫ থেকে ২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

কল্যাণপুর নতুন বাজারে আয়েশা রহমতুল্লাহ নামে নারী ক্রেতা বলেন, নতুন সবজিতে একটা আগ্রহ থাকে। কিন্তু দেখুন আলু, চিচিঙ্গা, ধুন্দলের দাম বেশি। তাই কম কম করে কিনতে হচ্ছে।

রেজাউল মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, চিচিঙ্গা ও ধুন্দল এখনো বাজারে সেভাবে আসেনি, তাই দামও বেশি।

সবজি বিক্রেতা আজগর আলী বলেন, নতুন সবজি কেনা বেশি পড়া কমে বিক্রির সুযোগ নেই। তবে আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।

টাইমস/কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026
img
নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো : মির্জা আব্বাস Feb 02, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Feb 02, 2026
img
কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026
img
গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি Feb 02, 2026
img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026