ইঁদুরের আঁকা ছবি বিক্রি করে লাখ টাকা আয়

গুস নামের ইঁদুরটি সাধারণ কোনো ইঁদুর নয়, বরং সে একজন শিল্পী। একই সঙ্গে বড়লোক ইঁদুর। কারণ, ছবি এঁকে বেশ মোটা অঙ্কের টাকার রোজগার করছে সে। গুস তার ছোট ছোট পাঞ্জা ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র মাস্টারপিস (ছবি) তৈরি করে, যা এখন পর্যন্ত বিক্রি করে আয় হয়েছে ১,০০০ পাউন্ড বা প্রায় এক লাখ টাকা।

গুসের মালিক জেস ইন্ডিথ একবার ইঁদুরটিকে তার শিল্প ও কারুকলা তৈরিতে প্রয়োজনীয় সামগ্রী রাখা বাক্সের কাছে ছেড়ে দিলে প্রথমবারের মতো তিনি গুসের মধ্যে শিল্পের প্রতি ঝোঁক অনুভব করতে পারেন। এরপর ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাসকারী ১৯ বছর বয়সী এই তরুণী গুসের পাঞ্জাতে রং লাগিয়ে সামনে কিছু সাদা কাগজ রেখে দিয়েছিলেন এবং গুসের কাণ্ড কারখানা দেখে তিনি আনন্দে হতবাক হয়ে যান।

ইঁদুরের এই প্রতিভা লালন করতে, তিনি অ-বিষাক্ত পেইন্ট এবং মিনি ক্যানভাসের ব্যবস্থা করেন, যাতে করে গুস তার শিল্পী প্রতিভার বিকাশ ঘটাতে পারে। প্রিয় ছোট্ট ইঁদুরটিও তাকে হতাশ করেনি। জেসের কাছে এরকম আরও ৪টি ইঁদুর রয়েছে, তবে একমাত্র গুসের এরকম বিশেষ শিল্প প্রতিভা রয়েছে।

জেস অনলাইন মার্কেটপ্লেস ‘ইটসি’তে বিক্রয়ের জন্য ছোট শিল্পী গুসের শিল্পকর্মগুলি আপলোড করেন এবং দেখা যায়, একটার পর একটা অর্ডার আসতেই থাকছে। ২০ পাউন্ড মূল্যের ক্যানভাস চিত্রের জন্য তিনি দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী দেশগুলি থেকেও অর্ডার পেতে শুরু করেন। এভাবে মোট আয় দাড়ায় ১ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় এক লাখেরও বেশি।

জেস গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, “গুস মিনি ম্যাটিসের মতো। আমি তাঁর শিল্পকর্মগুলিকে ভালোবাসি এবং বিশ্বজুড়ে বহুলোক তার এসব শিল্পকর্ম পছন্দ করেন। আমি প্রথমে ভাবতেই পরিনি কেউ ইঁদুরের আকা ছবি কিনবে। কিন্তু মানুষের আগ্রহ দেখে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্যজনক হলেও সত্যি যে, ইঁদুরের ছবির বেশ ভালো বাজার আছে।”

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গুলকে তার ক্যানভাসের উপর আঁকাআকি করতে দেখা গেছে। বিশ্বজুড়ে শিল্প অনুরাগী ও গৃহপালিত প্রাণী প্রেমীদের মাঝে ইতিমধ্যে গুস বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গুসের বদৌলতে পরিচিত মুখে পরিণত হয়েছেন তার মালিক জেস নিজেও।

জেস আরও বলেন, “অনেক মানুষের ইঁদুর সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। তবে আমি আমার ইঁদুরগুলিকে খুব ভালোবাসি। তাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য রয়েছে। যারাই আমার ইঁদুরগুলির সঙ্গে পরিচিত হয়েছে সবাই এদেরকে পছন্দ করছেন।” তথ্যসূত্র: এনডিটিভি এবং মেট্রো.কো.ইউকে

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের Feb 03, 2026
img
১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম! Feb 03, 2026
img
আমরা দেশের সব ধর্মকে ফুলের বাগানের মতো সাজাবো: জামায়াত আমির Feb 03, 2026
কর্ণেল (অব.) অলি: স্বাধীনতার আগে প্রথম বিদ্রোহ করেছিলাম আমি Feb 03, 2026
img
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ Feb 03, 2026
img
বিয়ের পর প্রথমবার বইমেলায় মধুমিতা! Feb 03, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে Feb 03, 2026
img
ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবি হারুন Feb 03, 2026
img
নিজের নামের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য Feb 03, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026