চট্টগ্রামে ১০ টাকায় এক বস্তা পেঁয়াজ, বিপাকে ব্যবসায়ীরা

বিদেশ থেকে ডলারে কিনে আনা পেঁয়াজ পচে যাওয়ায় তা বিক্রি হচ্ছে ৫০ কেজির বস্তা মাত্রা ১০ টাকায়। চট্টগ্রামের খাতুনগঞ্জে এভাবেই বিক্রি করা হচ্ছে বস্তা বস্তা পচা পেঁয়াজ। এমনকি ক্রেতা না পেয়ে অনেক পেঁয়াজ ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ আমদানিকারকরা।

আমদানিকারকরা জানিয়েছেন, খাতুনগঞ্জের অধিকাংশ আড়তের সামনে শত শত বস্তা পচে যাওয়া পেঁয়াজ পড়ে আছে। রপ্তানিকারক দেশে জাহাজে তোলার সময় কন্টেইনার সংক্রান্ত অসচেতনতার কারণে কোটি কোটি টাকার পেঁয়াজ নষ্ট হচ্ছে। হাজার হাজার বস্তা পেঁয়াজ পচে গেছে। এতে ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা।

জারিফ ট্রেড ইন্টারন্যাশনালের আমদানিকারক মঞ্জুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ঠিক মত লোড আনলোড না করার কারণে পেঁয়াজগুলো পচে যাচ্ছে। এছাড়া জাহাজে পেঁয়াজের জন্য উপযোগী তাপমাত্রাও নিশ্চিত করা হচ্ছে না। পচে যাওয়া অধিকাংশ পেঁয়াজ মিয়ানমার ও পাকিস্তান থেকে এসেছে।

কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ভালো পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। সেখানে এখন এক বস্তা পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা। তারপরও অনেকে এই পেঁয়াজ নিতে চাচ্ছেন না। উপায় না দেখে পেঁয়াজ ফেলে দিচ্ছি। পেঁয়াজ ফেলে দিতেও টাকা খরচ হচ্ছে।

এধরণের ক্ষতি থেকে ব্যবসায়ীদের সুরক্ষা দিতে সরকারকে এখনই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন খাতুনগঞ্জের আমদানিকারকরা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026