ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে ৭০% পর্যন্ত মূল্য ছাড়
ব্লাকফ্রাইডে উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিশাল মূল্য ছাড় ঘোষণা করেছে দেশের অন্যতম ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট। এবছর দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবাপণ্যে ২৫-৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের ঘোষণা করা হয়েছে।
ব্লাকফ্রাইডে উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিশাল মূল্য ছাড় ঘোষণা করেছে দেশের অন্যতম ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান `এক্সনহোস্ট'। এবছর দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবাপণ্যে ২৫-৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের ঘোষণা করা হয়েছে।
এক প্রেস রিলিজের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েব লিঙ্ক www.exonhost.com/blackfriday থেকে গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন। বিকাশ, ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে সহজেই তাদের ডোমেইন, হোস্টিং, ভিপিএস কিংবা ডেডিকেটেড সার্ভার সুবিধা ক্রয় করা যাবে।
‘এক্সনহোস্ট’ পার্পল আইটি লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। পার্পল আইটি লিমিটেড দীর্ঘদিন ধরে আইসিএনএন (ICANN) স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে দেশ-বিদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রসঙ্গত, পশ্চিমা বিশ্বে থ্যাংক গিভিং ডে’র পরের দিন ব্ল্যাক ফ্রাইডে পালন করা হয়ে থাকে। বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান এদিন কেনাকাটার উপর অবিশ্বাস্য সব অফার দিয়ে থাকে।
টাইমস/টিএইচ