© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো এক মাস

শেয়ার করুন:
আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো এক মাস
economic-reporter
০৫:৪০ পিএম | ৩০ নভেম্বর, ২০২০

অবশেষে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

অবশেষে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হবে না। এনবিআর চেয়ারম্যানের ওই ঘোষণার একদিন না যেতেই আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হল।

করোনা পরিস্থিতিতে মানুষ আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে যেন কোনো ধরণের বিড়ম্বনায় না পড়েন, সেজন্য জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন