শুল্কমুক্ত বাণিজ্যের পথে বাংলাদেশ-ভুটান

ভুটানের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করতে যাচ্ছে বাংলাদেশ। ফলে এখন থেকে দুই দেশের বেশ কিছু পণ্য একে অপরের বাজারে শুল্ক ছাড়াই প্রবেশ করবে। প্রথম দিকে নির্ধারিত কিছু পণ্য এই সুবিধার আওতায় থাকলেও পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়ানো হবে।

রোববার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে টি শিরিং ভার্চুয়াল মাধ্যমে এ সংক্রান্ত পিটিএ স্বাক্ষর করবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম তৎকালীন ভুটান সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দেশ স্বাধীনের এই ৫০ বছর পূর্তিতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই পিটিএ স্বাক্ষরের জন্য ৬ ডিসেম্বরকে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে পিটিএ স্বাক্ষরকারী প্রথম দেশও ভুটান।

মন্ত্রী আরও বলেন, পিটিএ স্বাক্ষরের মধ্য দিয়ে বর্তমান ১০০টি পণ্যের সঙ্গে নতুন আরও ১০টিসহ মোট ১১০টি কোডভুক্ত পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি সুবিধা ভোগ করবে। একইভাবে বর্তমানে ১৮টি পণ্যের সঙ্গে নতুন আরও ১৬টিসহ মোট ৩৪টি কোডভুক্ত পণ্য ভুটান শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশে রপ্তানির সুযোগ পাবে।

জানা গেছে, ভুটানের পর থাইল্যান্ডের সঙ্গেও বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও ১৭টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চালাচ্ছে সরকার। এসব দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, শ্রীলংকা, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফিলিস্তিন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও মালয়েশিয়া।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026