© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলিন্ডার ব্যবহারে সচেতন হতে হবে: নসরুল হামিদ

শেয়ার করুন:
সিলিন্ডার ব্যবহারে সচেতন হতে হবে: নসরুল হামিদ
own-reporter
০৫:৫৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

পরিবহন ও রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার রাজধানীর একটি বেসরকারি বিশবিদ্যালয়ে সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিবহন ও রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার রাজধানীর একটি বেসরকারি বিশবিদ্যালয়ে সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবহন ও রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হতে হবে। নিয়ম অনুযায়ী দুই ধরনের সিলিন্ডার পর্যবেক্ষণের দায়িত্ব জ্বালানি বিভাগের।

নসরুল হামিদ বলেন, বিস্ফোরক পরিদফতর ও আরপিজিসিএল-কে নজরদারি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে এলএনজি এনে বিক্রি করছে। সরকারের পক্ষে এককভাবে এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এজন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন